ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ৪৩৫৫৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস এন্ডারসন।  তবে  এখনো সাদা বলের  ক্রিকেট  চালিয়ে যাওয়ার ইচ্ছে  রয়েছে এ  কিংবদন্তী  পেসারের।  ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলাতে চান  তিনি।  এন্ডারসন বলেছেন, আমি আর ইংল্যান্ডের হয়ে খেলবো না।  তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার ইচ্ছা আছে।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে জাতীয় দল থেকে অবসর নেন ৪২ বছর বয়সী এন্ডারসন। অবসর নেওয়ার পর ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। তবে কতদিন ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন তা নিশ্চিত নয়। কিন্তু এর মাঝেই নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন এন্ডারসন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এন্ডারসন বলেন, ‘আমি ভালো করেই জানি, আমি আর ইংল্যান্ডের হয়ে খেলবো না। কিন্তু এখনও আমরা ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে কোন সিদ্বান্ত নেইনি।’
তিনি আরও বলেন, ‘বছরের শেষভাগেই সবকিছু পরিষ্কার হতে পারে। এই শীতে টেস্ট দলের দু’টি সফর আছে, আমি জানি না ঐ দুই সফরে (কোচিং) ভূমিকা পালন করতে পারবো কি না।’
টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে সব মিলিয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন এন্ডারসন। এরমধ্যে ১৯টি ছিলো জাতীয় দলের হয়ে। ২০০৯ সালে জাতীয় দলের হয়ে এবং ২০১৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন এন্ডারসন।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হানড্রেড ক্রিকেট দিয়ে মাঠে ফেরার স্বপ্ন এন্ডারসনের। তিনি বলেন, ‘আমি হানড্রেড দেখেছি, সেখানে দেখলাম প্রথম ২০ বলে বল অনেক সুইং করে। আমি মনে হয়েছে, আমি এটা করতে পারি, আমি এখনও এমন কিছু করতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমি ঠিক জানি না, এটা ঠিক কাজ হবে কি-না। দেখা যাক, সাদা বলের ক্রিকেটে কিছু করতে পারি কি না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটতো কখনও খেলিনি।’
বয়স অনেক হলেও  ঘরোয়া ক্রিকেটে খেলার মত অবস্থা আছে বলে জানান এন্ডারসন, ‘আমার বয়স ৪২ বছর, এটি এখনও আমার শরীর মনে করছে না। আমি টেনিস কোর্ট খেলার সামর্থ্য রাখি। আশা করছি আগামী পাঁচ বছর বার্নলি সিসির মত মাঠে দৌড়াতে পারবো। শরীর নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।  এজন্য নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমি মনে করি, আমার জোরে বল করার ক্ষমতা আছে। এই ক্ষমতা যত দিন থাকবে, তাহলে তা কেন ব্যবহার করবো না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat