ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ২৩৪৩৪৩৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ায় সোমবার গভীর রাতে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
এদিকে প্রতিবেশী দেশ লেবাননেও ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় দেশের সরকারী সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
বৈরুত এবং দামেস্কে থেকে এএফপি’র সাংবাদিকরা জানান, তারা কম্পন অনুভব করেছেন।
সিরিয়ার জাতীয় ভূমিকম্প কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে,  ‘রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ গদশমিক ৫। ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে হামা নগরীর পূর্বাঞ্চলে আঘাত হানে।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটিতে স্থানীয় সময় ‘রাত ১১টা ৫৬ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বৈরুত এবং অন্যান্য এলাকার বাসিন্দারাও ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।
২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি ভোর রাতের আগে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৬০ হাজার মানুষ প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat