ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৪
  • ২৩৪৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দলীয় প্রধান হিসেবে পুননির্বাচিত হওয়ার দৌড়ে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি যা বলতে গেলে ১৯৪৫ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে জাপান শাসন করে আসছে,আগামী মাসে দলটির নেতৃত্ব নির্বাচন করা হবে।  দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দলটির জনপ্রিয়তা বর্তমানে অনেকটাই কমে গেছে।
টোকিওতে কিশিদা সাংবাদিকদের বলেছেন, দলের প্রেসিডেন্ট নির্বাচনে এটাই দেখাতে হবে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি পাল্টে যাচ্ছে এবং দলটি হবে একটি নতুন এলডিপি।
তবে আসন্ন এই প্রেসিডেন্ট নির্বাচনে কিশিদা প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সাংবাদিকদের তিনি জানিয়েছেন।
এছাড়া কিশিদা সিনিয়র প্রশাসনিক কর্মকর্তাদেরও বিষয়টি জানিয়েছেন বলে জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে এবং কিওদো বার্তা সংস্থা প্রচার করেছে।
কিশিদা(৬৭) ২০২১ সালের অক্টোবর থেকে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, জাপানে ঐতিহ্যগতভাবে ক্ষমতাসীন দলের প্রধান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন। এর অর্থ মাত্র তিন বছরের কম সময়ের মধ্যে কিশিদার প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat