ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ৬৫৪৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রাশিয়ান ফেডারেশনের সাথে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেছেন।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা রাশিয়ার সঙ্গে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প প্রতিষ্ঠা, গ্যাসক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও বাণিজ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
তৌহিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ান ফেডারেশনের অকুণ্ঠ সমর্থনের কথাও স্মরণ করেন।
বৈঠকের শুরুতে, রাষ্ট্রদূত হোসেনকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার  মেয়াদে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সম্বোধন করা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের একটি অভিনন্দন বার্তাও হস্তান্তর করেন। 
বার্তায় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও  জোরদার করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন বার্তায় লাভরভ বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দৃঢ় ভিত্তির উপর নির্ভর করে- যা ঐতিহ্যগতভাবে আমাদের দু’দেশের জনগণ সুসম্পর্কে আবদ্ধ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat