ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ২৩৪৩৮১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রানে আউট হয়েছেন  বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। তার লড়াকু ইনিংসের উপর ভর করে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে টেস্টের তৃতীয় দিনের চা-বিরতি ৬৬ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করেছে বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ২৪৯ রানে পিছিয়ে আছে টাইগাররা।
গতকাল দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ২৭ রান করেছিলো বাংলাদেশ। সাদমান ১২ ও জাকির হাসান ১১ রানে অপরাজিত ছিলেন।
আজ দিনের পঞ্চম ওভারে পাকিস্তানী  পেসার নাসিম শাহর বলে  আউট হন ১২ রান করা  জাকির। তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের আরেক পেসার খুররাম শাহজাদের বলে বোল্ড হবার আগে ১৬ রান করেন তিনি।
৫৩ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন সাদমান ও মোমিনুল। পাকিস্তান বোলারদের বিপক্ষে স্বাচ্ছেন্দ্যে খেলে প্রথম সেশন ভালোভাবে শেষ করেছিলেন তারা। এরমধ্যে ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫৩ রানে অপরাজিত থাকেন সাদমান।
বিরতির পর টেস্টে ১৯তম হাফ-সেঞ্চুরির দেখা পান মোমিনুল। তবে ৫০ রানেই শাহজাদের বলে বোল্ড হন মোমিনুল।
দলীয় ১৪৭ রানে মোমিনুল ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন সাদমান ও মুশফিকুর রহিম। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে পেসার মোহাম্মদ আলির বলে সরাসরি বোল্ড আউট হন  ১২টি চারে ১৮৩ বলে ৯৩ রান করেন সাদমান।
সাদমানের আউটের পরই চা-বিরতি যায় বাংলাদেশ ও পাকিস্তান। ১৫ রানে অপরাজিত আছেন মুশফিক।
পাকিস্তানের শাহজাদ ২টি ও নাসিম-আলি ১টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat