ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ৩৪৫৪৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাপ্তাই বাঁধের পানি  ছাড়া হবে এমন খবর ভাইরাল হয়েছে। এই গুজবে রাঙ্গামাটিসহ কাপ্তাই বাঁধের নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে কাপ্তাই বাঁধ ও পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের সকালে মুঠোফোনে  বলেন, গতকাল ‘বৃহস্পতিবার ৩টায় কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে ফেসবুকে ভাইরাল হওয়া তথ্যটি পুরোপুরি গুজব।’ আমরা এই রকম কোন সিদ্ধান্তই গ্রহণ করিনি।
তিনি বলেন, ‘কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট (মিনস সি লেভেল)। আজ শুক্রবার সকাল  ৯টা পর্যন্ত কাপ্তই লেকে পানি ছিল ১০৪ দশমিক ৮৪ ফুট এর কিছু বেশি।  যদি পানির লেভেল ১০৮ ফুট মিন সি লেভেল ক্রস করে তখনই লেক ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে পরামর্শ করে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা ১০৯ মিন সি লেভেল।
আজ শুক্রবার রাঙ্গামাটিতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোন বৃষ্টিপাত হয়নি, আবহাওয়া শুষ্ক রয়েছে।
টানা ভারি বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘন্টায়ও এতো পানি বৃদ্ধি পাওয়ার কোন শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
তিনি  জানান, আর যদি পানি ছাড়তেই হয়; তবে অন্তত ৬ ঘন্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, এখনই ছাড়া হচ্ছে না কাপ্তাই হ্রদের পানি এমনটা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন।
তিনি   বলেন, কাপ্তাই বাঁধে এখনো আরো  পানি ধারণ ক্ষমতা রযেছে। তাই এবিষয়ে জনসাধারনকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat