ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ২৩৪৩৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহালয়া দিয়ে আজ থেকে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার আনুষ্ঠানিকতা। বুধবার (২ অক্টোবর) সকালে দেবী রূপে হাজির হয়ে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে চমকে দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।
মহালয়ার সকালে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিতে রীতিমতো এক দেবীর অবতারেই দেখা যায় তাকে। সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আলপনার ওপর বসে আছেন মিম।মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুল সমেত প্রদীপদানিটি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় তাকান বিভিন্ন পোজে।
এদিন উৎসবের সঙ্গে মিল রেখে অপরূপ সাজে নিজেকে মেলে ধরেছেন বিদ্যা সিনহা মিম। পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাটবাজু। হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা। গলায় সিতাহারি, কপালে সিঁদুর, ঠোঁটে গাঁড় লাল লিপিস্টিক।
আর এভাবেই নিজেকে দেবী রূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন মিম। মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।’আরেক নেটিজেন লিখেছেন, ‘একদম মা দুর্গার মত লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন মিম। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী।
এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি এ নায়িকা সবসময়ই নিজের রূপের আলোতে দ্যুতি ছড়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat