ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১২
  • ৩৪৪৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ভারতীয় টেলিভিশনের বাংলা সিরিয়ালের বদৌলতে বাংলাদেশের দর্শকের কাছেও ব্যাপক পরিচিত পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। অনেক দিন ধরে কাজের খবর দিয়েই আলোচনায় ছিলেন তিনি, অভিনেত্রী এবার জানালেন তার সম্পর্কের খবর। আনন্দবাজার অনলাইনে মধুমিতা জানিয়েছেন তার নতুন প্রেমের খবর।
২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মধুমিতার। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে তিনি সিঙ্গেলই ছিলেন।তবে এবার মধুমিতা জানালেন, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি।
মধুমিতার নতুন সম্পর্কের গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট করা ছবির সূত্র ধরে। সপ্তমীর মধ্যরাতে একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে মধুমিতার হাতের ওপর রাখা আরেকটি হাত।
চারপাশে নিস্তব্ধতা। অভিনেত্রী লিখেছেন, ‘নতুন শুরু।’ আরও একটি ছবি এলো প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে মিলিয়ে কালো শার্ট পরেছিলেন তার প্রেমিক।
আনন্দবাজারকে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’
তবে কি শিগগিরই চার হাত এক হবে তাদের? শুনেই অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ তবে তার প্রেমিক অভিনয়জগতের কেউ নন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার কথায়, ‘সে কী করে, এখন একটু চাপাই থাক।’
ছোট পর্দায় কাজ করে পরিচিতি পাওয়া মধুমিধাকে দেখা গেছে বেশি কয়েকটি সিনেমায়। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন হিন্দি সিনেমায়ও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat