ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ২৩৪৩৪৩৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, কমলা হ্যারিস নির্বাচিত হলে ‘নিজের পথ  করে নিবেন।’  ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হিসেবে তিনি ভোটারদের  বোঝানোর চেষ্টা করছেন যে, তিনি হোয়াইট হাউসে পরিবর্তন আনবেন।

ফিলাডেলফিয়া থেকে এএফপি জানায়, গত সপ্তাহে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের সমালোচনা করেন। বাইডেনের থেকে আলাদাভাবে কী করবেন- এমন প্রশ্নের জবাবে কমলা, ‘কিছু মাথায় আসছে না’ বলার পর ট্রাম্প তার সমালোচনা করেন। ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির ডিনারে বাইডেন বলেন, ‘প্রত্যেক  প্রেসিডেন্টকে তাদের নিজস্ব পথ তৈরি করে নিতে হবে। আমি সেটাই করেছি। আমি বারাক ওবামার প্রতি অনুগত ছিলাম। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে আমি নিজের পথ নিজেই করে নিয়েছিলাম। আর কমলাও সেটাই করতে যাচ্ছেন। এতদিন অনুগত থাকলেও সে তার নিজের পথ  করে নিবে।

বাইডেন আরো বলেন, ‘আমাদের সমস্যার প্রতি কমলার দৃষ্টিভঙ্গি হবে নতুন। ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি পুরানো ব্যর্থ এবং  খোলাখুলিভাবে বলতে গেলে সম্পূণরূপে অসৎ।
২০০৯  থেকে ২০১৭ সাল পর্যন্ত ওবামা হোয়াইট হাউসে থাকাকালে বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

পেনসিলভানিয়ার সমালোচনামূলক সুইং স্টেটে বাইডেনের এ ধরনের মন্তব্যে হ্যারিসকে সমর্থন করার এক স্পষ্ট প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat