ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ৩২৪৪৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেন্ডার বাজেটের ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জেন্ডার বৈষম্যের সমস্যাগুলো মোকাবেলা করে জেন্ডার শ্রেণিবিন্যাস এবং নারী  ও পুরুষের মধ্যে অসঙ্গতি দূর করতে জেন্ডার বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আজ সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এফএও বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’-প্রকল্পের আওতায় ‘ক্লাইমেট চেঞ্জ রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট’ (সিআরভিএ) শীর্ষক কর্মশালালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

 অপরিকল্পিত রাস্তা ও উন্নয়ন জলাবদ্ধতার জন্য দায়ী উল্লেখ  করে উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনে ফলে ফসলের ক্ষতি নিয়ে বেশি আলোচনা হলেও  মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কে খুব কম আলোচনা হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনে মৎস্য ও প্রাণিসম্পদে ক্ষতির পরিমাণ অনেক বেশি।

তিনি জলবায়ু পরিবর্তনে নারী-পুরুষ উভয়ই ক্ষতিগ্রস্ত উল্লেখ করে বলেন, নারীদের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনে আরও বেশি সমস্যার সৃষ্টি হয়। 

এ প্রকল্পের মাধ্যমে  আরও বেশি জনগণকে বিশেষকরে নারীদের অর্ন্তভূক্ত করার আহ্বান জানান তিনি।  

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে আকস্মিক বন্যা সমস্যা প্রায়শ: ঘটছে। এ সমস্যার জন্য শুধু  বাংলাদেশের ওপর নির্ভর করে না, বরং আমাদের প্রতিবেশী দেশগুলো অনেকাংশে দায়ী। এ ব্যবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রস কান্ট্রি ও  ক্রস বাউন্ডারি আলোচনা দরকার।

বক্তারা  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে টেকসই মৎস্য ও মৎস্য চাষ উন্নয়ন করা। বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, যেখানে বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও মৎস্য খাত জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক ঝুঁকির সম্মুখীন। 

এই প্রকল্পের মাধ্যমে  ঝুঁকি মোকাবেলার জন্য স্থানীয় জনগণকে অভিযোজিত ও টেকসই কৌশল শেখানো এবং বাস্তবায়নে  আরও বেশি সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য ও কৃষি সংস্থার (এফএও)  বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি।

কর্মশালায় মূল প্রবন্ধ  উপস্থাপন করেন সিইজিআইএসের প্রজেক্ট এক্সপার্ট মোহাম্মদ মুকতারেজ্জামান এবং এফএও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ড.মো. আবুল হাসনাত।
কর্মশালায়  বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat