ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৪৩৫৪৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা তদন্তকারী জাতিসংঘের স্বাধীন তথ্যানুসন্ধান মিশন  ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট চূড়ান্ত করবে।

বুধবার ফলকার তুর্ক ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে একথা বলেন।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের কাজ এবং ঢাকায় উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে অবহিত করেন।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ সম্পর্কেও আলোচনা করেন।

ফলকার তুর্ক বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ঢাকায় তার উপস্থিতি আরও জোরালো করতে চায়।

অধ্যাপক ইউনূস বলেন, তাঁর সরকার আগের সরকারের ভুল এবং অপরাধগুলো পুনরাবৃত্তি করবে না।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট বিশেষ করে মিয়ানমারে সহিংসতার কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার নতুন রোহিঙ্গার আগমন নিয়েও আলোচনা করেন।

উভয় নেতা আঞ্চলিক সমস্যা দ্রুত ও টেকসই সমাধানের দিকে এগিয়ে নিতে আসিয়ানের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat