ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ৩৪৫৪৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবানন বলেছে,দেশব্যাপী ইসরাইলি হামলায় ৩৩ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ইসরাইল ও হিজবুল্লাহ্র তীব্র লড়াইয়ে বাস্তুচ্যুত। গতকাল মঙ্গলবার ইসরাইলি বিমান হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

বৈরুত থেকে এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো শুধু মাত্র বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিগুলোকে টার্গেট করে করা হয়নি, বরং এমন সব এলাকাতেও করা হয়েছে যেখানে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর থাকার কথা নয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণে চৌফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, চৌফ জেলার জৌনে ইসরাইলি হামলার ফলে ৮ নারী ও চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন।

সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ভবনটিতে চলমান হিজবুল্লাহ ও ইসরাইলি সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় আলে অঞ্চলের আরো কয়েক কিলোমিটার উত্তরে এক হামলায় ৮জন নিহত হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, একটি বাড়িকে টার্গেট করে এই হামলা চালানো। ঐ বাড়িটিতে যুদ্ধে বাস্তুচ্যুত লোকরা আশ্রয় নিয়েছিল।

অন্যদিকে, দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছে বলে ও জানিয়েছে মন্ত্রণালয়।

তবে, অন্যরা কোন অঞ্চলে নিহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইল গাজায় হামলা শুরু করলে তখন থেকেই সীমান্তে লড়াই করে আসছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনী। তবে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে হামলা জোরদার করে দখলদার বাহিনী। গত এক বছরে ইসরাইলি হামলায় ৩ হাজার ৩ শ’রও বেশি মানুষ নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat