ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ১২৪৩৪৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে ছোট একটা ব্যাগে সামান্য বাজার পাওয়া যায়, তা আমিও টের পাই। কারণ, আমিও বাজারে যাই; দুঃখ লাগে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, এটা এক দিনে হয়নি। সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পেঁয়াজ, চাল, সয়াবিন তেল ইত্যাদিতে শুল্কহার কমানো হয়েছে। অবশ্যই আলু ও পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়েছে, যদিও তার অনেক কারণ আছে।
কিছু ব্যাংক দুরবস্থা কাটিয়ে ফিরে আসছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা আরও বলেন, ইসলামী ব্যাংক বড় ব্যাংক, এটা ভালোর দিকে যাচ্ছে, যদিও কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না।
তিনি বলেন, আমাদের (অন্তর্বর্তী সরকার) সাফল্যের সূর্য উদিত হয়েছে; আমাদের অর্জন খুব একটা খারাপ নয়। আমরা ছাপ রেখে যাব। কিছু সংস্কার করে যাব। পরবর্তী সময়ে যারা আসবেন, তারা বুঝবেন, এখান থেকে রাস্তা তৈরি করতে হবে।
কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে তার সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা।এ সময় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat