ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৬৫৪৬৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোহিঙ্গা সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি  আহ্বান জানিয়েছেন ।

বাংলাদেশে নবনিযুক্ত  কানাডার  হাইকমিশনার অজিত সিং  তাঁর কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি  এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  জানান, সাক্ষাৎকালে কানাডার নতুন হাইকমিশনারকে  স্বাগত জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং পরীক্ষিত বন্ধু।

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি  এ দেশের   ভৌত অবকাঠামো ও যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি দু'দেশের বাণিজ্য -বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের উপর জোর দেন ।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় তের লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের  জন্য  একটি বড় চ্যালেঞ্জ।

রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে সেজন্য কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে  জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি ।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও কানাডার জনগণের মধ্যে সম্পর্ক উত্তরোত্তর  বৃদ্ধি পাচ্ছে ।

কানাডার নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দুদেশের বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে  বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে কানাডার নবনিযুক্ত হাইকমিশনার অজিত সিং বলেন, বাংলাদেশের শ্রমশক্তি কানাডার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তার দেশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

নতুন হাইকমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা  কামনা করেন ।

এর আগে কানাডার নতুন হাইকমিশনার বঙ্গভবনে পৌঁছলে  প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) - এর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এ সময়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat