ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২৪৩৩৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর মুহুর্মুহু গুলি ছোড়া সেই তৌহিদুল ইসলাম ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

তৌহিদুল চান্দগাঁওয়ের শমশেরপাড়া এলাকার মো. সেকান্দরের ছেলে এবং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

শনিবার দুপুরে নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার কামাল নগর এলাকা থেকে তৌহিদুলকে গ্রেফতার করে পুলিশ। আন্দোলন চলাকালে নগরের চান্দগাঁও, বহদ্দারহাট এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গিয়েছিল তাকে।

পুলিশ বলছে, গ্রেফতারকৃত তৌহিদুল পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। ছাত্র আন্দোলনে তার ব্যবহৃত অস্ত্রটি একটি পাকিস্তানি শুটারগান। এছাড়া তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিই হত্যা মামলা।

উপ-পুলিশ কমিশনার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট নগরের চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করার কথা স্বীকার করেছে তৌহিদুল ওইদিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়ে সে। তার ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে তৌহিদুল জানায়- তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে সে একজন পেশাদার সন্ত্রাসী এবং ছিনতাইকারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat