ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ৩৪৫৪৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এশিয়া ও ইউরোপ দুই মহাদেশের দেশগুলোর মধ্যে আরও সহযোগিতার নতুন অঙ্গীকার নিয়ে সিঙ্গাপুরে এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনের (এএসইএফ) কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চলতি বছরে এএসইএফ বোর্ড অব গভর্নরস-এর চেয়ারম্যান বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে- শুক্রবার অনুষ্ঠিত এএসইএফ ইসির বৈঠকে বোর্ড অব গভর্নরসের বর্তমান চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থাসমূহের অনুবিভাগের মহাপরিচালক  রইস হাসান সরোয়ার। 
কার্যনির্বাহী কমিটি এএসইএফ’কে আরও আর্কষণীয় ও অর্থবহ করতে সদস্য রাষ্ট্রগুলোকে নতুন তহবিল অন্বেষণ এবং ডেটার গোপনীয়তা বজায় রেখে কৌশলগত যুগপোযোগী করার সুপারিশ করে।
বৈঠকে লাটভিয়া সরকারের প্রস্তাবিত নারীদের শান্তি ও নিরাপত্তা প্রশিক্ষণের জন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়।
১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে, এএসইএফ পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন (এএসইএফ) প্রতিষ্ঠা করা হয়েছিলো।
সিঙ্গাপুরে এএসইএফ’র বৈঠকের মতবিনিময়ে এশিয়ান ও ইউরোপিয়ানদের বৈশ্বিক সাদৃশ্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় উদ্ভাবনী সুযোগ এবং এর সমাধানের পথ দেখায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat