ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ৩৪৪৫৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

আজ সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফে রোদ্রিগেজের নেতৃত্বে বাংলাদেশে আসা প্রতিনিধিদলের সাথে এক  বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

বৈঠকে শ্রম আইন যুগোপযোগী করা, শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত করা, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করা এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১ দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। শ্রমিকদের নামে যে মামলা হয়েছে তা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তারা।

এসব বিষয়ে সরকার নীতিগতভাবে একমত বলে জানান শ্রম সচিব। অসন্তোষ চলা কারখানাগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই এইচ এম সফিকুজ্জামান আরো জানান, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাসহ শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে দেয়া ১৮ দফার প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সেইসাথে মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে।

এ সময় বন্ধ হতে যাওয়া বাংলাদেশের পোশাক কারখানাগুলো প্রয়োজনে বিদেশি ব্র্যান্ড-বায়ারদের পরিচালনার দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব। এছাড়া বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে বকেয়া বেতন পরিশোধে শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের দেয়া ঋণের টাকা আজকেই তারা পেয়ে যাবেন বলেও জানান এই এইচ এম সফিকুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat