ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, 'বিদেশে শ্রমিক শোষণ বন্ধের বিষয়ে আমরা কাজ করছি। কিছুটা অগ্রগতি হোক, তখন জানাবো।'

উপদেষ্টা আজ শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন, 'আমি সরকারী কাজে কাতারে ছিলাম তিনদিন। আমার হোটেলে যেসব বাংলাদেশী ভাইরা কাজ করেন তাদের থেকে তাদের বঞ্চনার অনেক খবর শুনেছি। দুতাবাসে আমন্ত্রিত অনেক শ্রমিক ও পেশাজীবী ভাই-বোনের সাথে কথা বলেছি। দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্যও শুনেছি।'

তিনি বলেন, 'সেখানকার প্রবাসী ভাই-বোনদের মূল অভিযোগ পাসপোর্ট-এনআইডি-পাওয়ার অব এটর্নি সংক্রান্ত বিষয়ে এবং সেখানে কর্মসংস্থান ও পারিশ্রমিক নিয়ে। এর মধ্যে পাসপোর্টের বিষয়ে আমি ডিজির সাথে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাসপোর্ট সরবরাহ শুরু হবে।'

পাসপোর্ট আর এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, 'তবে সেখানে আমি যোগাযোগ অব্যাহত রাখবো। কালকে আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে পাসপোর্ট ফি কমানো বা কমহারে সবার জন্য একরকম করার কথা বলেছি। এটা নিয়ে আমার যোগোযোগ অব্যাহত থাকবে।'

তিনি আটো বলেন, 'এছাড়া পাসপোর্ট আর এনআইডি সহজীকরণের বিষয়ে কি কি করা যায় তা আইন মন্ত্রনালয়ের থেকে খতিয়ে দেখবো।'

এছাড়া ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর ও তোলার সমস্যা বিষয়ে অভিযোগ ছিল উল্লেখ করে তিনি জানান, 'বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এটি সমাধানের জন্য অর্থসংস্থান করেছে। আমরা সর্বোতোভাবে এই ব্যাংকগুলোর র্প্রতি বিগত সরকার আমলে করা অবিচারগুলো (যা আমি সুপরিকল্পিত বলে মনে করি) নিরসনের চেষ্টা করবো।'

উপদেষ্টা বলেন, 'আপনারা ভালো থাকবেন। পবিত্র জুম্মার দিনে আমাদের শহীদ ভাই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের মাগফেরাত এবং আমাদের সকলের হেদায়েতের জন্য দোয়া করবেন।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat