ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ৩৪৫৩৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি বলেন, এই ব্যাগের ব্যবহার বন্ধে সকলকে সরকারের নির্দেশনা মানতে হবে,অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আজ রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তপন কুমার বিশ্বাস জানান, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে চলতি বছরের ৩ নভেম্বর থেকে ১৬৬টি অভিযান চালানো হয়েছে। এতে ৩৪৯টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে ৪০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মানুষ সচেতন হচ্ছে, দিন দিন উন্নতি হচ্ছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধেও কাজ চলছে। সচেতনতা বৃদ্ধি, বিকল্প সরবরাহ এবং নিয়ম বাস্তবায়নে একসঙ্গে কাজ করা হচ্ছে।

মনিটরিং কার্যক্রম চলাকালে বাজার কমিটির সদস্যরা পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক মেনে নেন এবং বিকল্প ব্যবহারের প্রতিশ্রুতি দেন।

অভিযানে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat