ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ৩২৪৩৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় থেকে আজ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। 

অভিযোগে বলা হয়েছে, টুঙ্গিপাড়ায় অবস্থিত একটি পরিত্যক্ত খাদ্য গুদাম ক্রয়ের লক্ষ্যে দরপ্রস্তাব দাখিলকারী ঠিকাদার আমিনুর শেখ অভিযোগ করেন যে, দরপত্র দাখিলের সময় তাকে বাধা দেওয়া হয় এবং পরে জোরপূর্বক তার স্বাক্ষর জাল করে দরপত্র প্রত্যাহারের আবেদন নেওয়া হয়।  

অভিযানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, অভিযোগকারীর দাখিলকৃত দরপত্রে ৬ লাখ ১৯ হাজার টাকা দর প্রস্তাব ছিল, কিন্তু তাকে বাদ দিয়ে মাত্র ১ লাখ ৬৫ টাকায় কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চলছিল। সরেজমিন অভিযানে আরো দেখা যায়, দরপত্র প্রত্যাহারের আবেদনের স্বাক্ষরটি ভুয়া। সার্বিক পর্যালোচনায় অসাধু উদ্দেশ্যে সরকারের প্রায় ৪ লাখ ৫৪ হাজার টাকা রাজস্ব ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়েছে। অভিযানকালে এই সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। 

এছাড়া নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবা প্রদানে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, রংপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে পাসপোর্ট অফিসের আশপাশে অবস্থান করে এবং অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এরপর পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং অফিসের প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। উপস্থিত সেবাগ্রহীতারা দুদক টিমের এই অভিযানকে স্বাগত জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat