ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ৪৩৪৩৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। শিগগিরই  তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। 

আজ বুধবার সন্ধ্যায় মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুছ আলী বার্তাসংস্থা বাসস’কে  বলেন, ‘স্যারের (মির্জা ফখরুল) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে চিকিৎসকরা তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দু’এক দিনের মধ্যে তিনি হাসাপাতাল থেকে বাসায় ফিরবেন।’ 

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘দলের মহাসচিব এখন অনেকটাই সুস্থ আছেন। 

তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

হঠাৎ অসুস্থ বোধ করায় গত রোববার সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়।

বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি’র মহাসচিব ইউনাটেড হাসপাতালের চীফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে তার পাশে আছেন স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

হাসপাতালের চিকিৎসকরা জানান, মির্জা ফখরুলের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিলো এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ফলে তিনি ভীষণ দুর্বল বোধ করছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে বিএনপি’র মহাসচিবকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে ভর্তির পর তার হৃদরোগের বিভিন্ন পরীক্ষাও করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, যুক্তরাজ্যের লন্ডন থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে মির্জা ফখরুলের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। 

গতকাল মঙ্গলবার দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat