ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৬
  • ৪৪৩৩৫৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষা, গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার প্রসারের বিষয়ে আলোচনা করেন।
শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, গবেষণা অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। 
তিনি বলেন, ‘শাবিপ্রবি সর্বদা গবেষণার উৎকর্ষতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, সরকারের সহযোগিতায় দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’ 
এ ছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টাকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানান।  
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার শাবিপ্রবির বিভিন্ন অগ্রগতির প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat