ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ৪৫৬৫৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারের  লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ সভায় শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর সংশোধনীর ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আগামী বৃহস্পতিবার আইনটি সংশোধন করে গেজেট প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে আইন উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। 

ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর ব্যাপারে কিছু মতামত পাওয়া গেছে। এগুলো আমরা যাচাই-বাছাই করবো। এরপর আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এটি আনুমোদন পাবে বলে আশা করছি। 

উপদেষ্টা আসিফ নজরুল নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর ব্যাপারে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আদালতে দেখা যায়- মামলার জট লেগে থাকে। কারণ এখানে দুই ধরনের মামলা আসে। এসবের একটা হচ্ছে সম্মতি সাপেক্ষে ধর্ষণের ঘটনা। এ ধরনের মামলা বেশি আসে। এখন থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা আলাদা অপরাধ হিসেবে গণ্য করা হবে, যাতে বিচার প্রক্রিয়া সহজ করা যায়। দ্বিতীয় ক্ষেত্রে সম্মতি ব্যতিরেখে ধর্ষণ, সেটার বিচার ও তদন্তের সময় কমানো হয়েছে। এছাড়া কেবল পুরুষ কর্তৃক না যেকোন ব্যক্তি কর্তৃক ধর্ষণের ঘটনা ধর্ষণের মামলা হিসেবে গণ্য হবে বলে তিনি উল্লেখ করেন।

এই আইন সংশোধনীর ব্যাপারে তিনি আরও বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে যদি বিচার করা সম্ভব হয়, তাহলে আদালত ডিএনএ রিপোর্ট ছাড়াই বিচার কাজ সম্পন্ন করতে পারবে। এই সংশোধনী আনার ব্যাপারেও সবাই নীতিগতভাবে একমত হয়েছে।
ভিকটিমের সুরক্ষা দিতে নানা ধরনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। 

আসিফ নজরুল আরও বলেন, মাগুরার ওই শিশু ধর্ষণের মামলা চলছে নিজস্ব গতিতে এবং দ্রুততার সাথে এর বিচার হবে। এই মামলার তদন্ত কাজ ২-৩ দিনের মধ্যে শেষ হবে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আগামী কয়েকদিনের মামলার বিচার কাজ শেষ হয়ে যাবে।

ব্রিফিংয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat