ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৯
  • ৪৩৪৫৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক বুধবার বলেছেন, তিনি তার ইসরাইলি সমকক্ষকে বলেছেন গাজায় নতুন করে হামলা ‘অগ্রহণযোগ্য’।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস মঙ্গলবার এক কথোপকথনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে এ কথা বলেন। 

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়।

গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির চুক্তির করে ইসরাইল। ১ মার্চ চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন করে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনায় না গিয়ে মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরাইলের বোমা হামলায় ৪শ’ জনেরও বেশি লোক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ’।

মঙ্গলবার রাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই হামলা কেবল শুরু। হামাসের সঙ্গে ভবিষ্যতে আলোচনা কেবল হামলার মুখেই হবে।’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, তিনি মঙ্গলবার এক কথোপকথনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে জিজ্ঞাসা করেছেন, ‘আপনি কেন এটি করছেন?’

কালাস জানান, তিনি এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বার্তা দিয়েছেন। এতে তিনি বিশেষভাবে ‘বেসামরিক মানুষের প্রাণহানির’ কথা উল্লেখ করেছেন।

কালাস আরও জানান, আগামী রোববার তিনি মিশরে যাবেন এবং ‘আরব কুইন্ট’-এর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। সেই আলোচনায় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে জানান কালাস।

২০২৩ সালের ৭ অক্টোবরে হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ইসরাইল লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে। এ ঘটনা হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধের সূত্রপাত করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat