ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ৩৪২৪৩৩৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জার্মানির ডেইমলারের একটি জাপানি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূতকরণ চুক্তি হওয়ার সম্ভাবনার খবর প্রকাশের পর মঙ্গলবার টয়োটার ট্রাক তৈরির ইউনিট হিনো মোটরসের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। 

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিক্কেই ব্যবসায়িক সংবাদপত্র জানিয়েছে, মে মাসের প্রথম দিকে মিতসুবিশি ফুসো ট্রাক ও বাসের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার জন্য হিনোর কোম্পানি এগিয়ে যাচ্ছে। এই খবরের ফলে সকালের লেনদেনে হিনোর শেয়ারের দাম ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

নিক্কেই জানিয়েছে, মার্কিন শুল্ক ও নতুন চীনা প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে কোম্পানিগুলো প্রতিযোগিতামূলক থাকতে চায়। 

হিনো মোটরস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০২৩ সালে ঘোষণা করেছে যে, দুটি সংস্থা ‘ব্যবসায়িক একীভূতকরণ’ বিবেচনা করছে। 

এতে বলা হয়েছে, ‘কিন্তু চূড়ান্ত চুক্তি, হোল্ডিং কোম্পানির তালিকাভুক্তির সময়, বিনিয়োগ অনুপাত ও ভোটাধিকারের অনুপাত সম্পর্কে এই মুহূর্তে কিছুই সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ 

মিতসুবিশি ফুসো ট্রাক ও বাস একই বিবৃতি দিয়েছে।
 
এদের শেয়ার প্রকাশ্যে লেনদেন হয় না।

একজন নারী মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ‘যেসব তথ্য নির্ধারণের পর জনসমক্ষে ঘোষণা করা উচিত, আমরা তাৎক্ষণিকভাবে তা ঘোষণা করব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat