ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৩৪৪৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। শনিবার (২৬ এপ্রিল) তাকে শেষ বিদায় জানাতে সেখানে বিশ্বনেতাদের সঙ্গে দেখা যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকেও। একই সঙ্গে ক্যাথলিক কর্মকর্তারা ও হাজারো মানুষ জড়ো হয়েছেন সেখানে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তি অনুসারে, ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করার সময় ড. ইউনূসকে অভ্যর্থনা জানান। যেখানে পোপের নশ্বর দেহ শায়িত ছিল, সেখানে প্রধান উপদেষ্টা শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর ড. ইউনূস বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ড. ইউনূস যাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন - জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট ও পর্তুগালের প্রেসিডেন্ট।
এছাড়া বেলজিয়ামের রাজা ও রানি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর যুবরাজ আলবার্ট, নরওয়ের যুবরাজ ও যুবরাজ্ঞী, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের যুবরাজ ও যুবরাজ্ঞী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat