ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ৩২৫৪৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ শোভাযাত্রা ও আলোচনাসভা-সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনাসভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আবুল মনসুর মিঞা। 

বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ.বি.এম গোলাম রসুল, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন আলী, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী জজ) মো. মনিরুজ্জামান সরকার, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে লিগ্যাল এইডের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড কার্যালয়ে আপসও করা হয়। মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপসযোগ্য বিরোধের ক্ষেত্রে আবেদনকারীর সম্মতিক্রমে প্রতিপক্ষকে ডেকে বিরোধ মীমাংসায় কার্যক্রম পরিচালনা করে লিগ্যাল এইড।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী জজ) মো. মনিরুজ্জামান সরকার জানান, লিগ্যাল এইড কমিটির কাছে ২০০১ সাল থেকে এ পর্যন্ত ফৌজদারী, দেওয়ানী, পারিবারিকসহ মোট ৪ হাজার ১২৮টি মামলা মীমাংসার আবেদন পড়ে। এর মধ্যে একহাজার ৩০৩টি নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে ২ হাজার ৮২৫টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat