ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩৪৪৫৩৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের সুরক্ষায় আইন করতে চান বলে উল্লেখ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।  

রোববার (৪ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ইউনেস্কো ঢাকা অফিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে ‘ব্রেব নিউ বাংলাদেশ: রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ফ্রিডম’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, শুনলে অবাক হবেন, এক দুইটা মিডিয়া হাউস বাদে আর কেউ ট্যাক্স দেয় না। আপনারা যে বলেন সাংবাদিকদের সুরক্ষা, অধিকারসহ বিভিন্ন বিষয়, আমি এগুলোর পক্ষে। আমি নিজেও এক সময় সাংবাদিকতার করার চেষ্টা করেছিলাম পারিনি, সেটা ভিন্ন কথা। যত ধরনের পজিটিভ এপ্রোচ আছে সবগুলোই আমরা নিতে চাই।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের স্বার্থেই  অ্যাকাউন্টটিবিলিটি দরকার। যারা সংবাদ মাধ্যম চালান, তাদের ট্যাক্সেশন, তারা যদি রাষ্ট্রকে ট্যাক্স না দেয়। তাহলে এটা তো হতে পারে না। অধিকাংশ মিডিয়া হাউসের এ পলিসিই নেই, যে তারা রাষ্ট্রকে ট্যাক্স দেবে। অধিকাংশ হাউস একটা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়েই চলছে।  

তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন আমরা করতে চাই। রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন এবং তিনটা প্রতিষ্ঠানের (বিটিভি, বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা) একত্রিকরণের প্রক্রিয়া আমরা দেখতে চাই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মিডিয়ার তালিকা, লাইসেন্স পুনর্মূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপনের হার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা।

স্থানীয় সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সাংবাদিকদের বিষয়ে নেগেটিভ বিষয় আছে। পজিটিভ বিষয় হচ্ছে আমাদের স্থানীয় সাংবাদিক লাগবে। স্থানীয় সাংবাদিক না থাকলে সারা দেশের পরিস্থিতি বোঝা যাবে না। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কী হবে সেটা নিয়ে আমরা আলোচনায় বসতে চাই। স্থানীয় সাংবাদিকরা যেন সুরক্ষা পায়। স্থানীয়ভাবে আবার ৩০-৪০টা পত্রিকার দরকার নেই।  

তিনি আরও বলেন, একটা তথ্য কমিশনের প্রস্তাবনা আছে। টেলিভিশন এবং অনলাইন পত্রিকাগুলোকে আমরা কীভাবে পুনর্মূল্যায়ন করবো এগুলোর লাইসেন্স কীভাবে দেওয়া হয়েছে। সম্প্রচার নীতিমালা খুব শিগগিরই আমরা চূড়ান্ত করার চেষ্টা করব।  

পলিটিক্যাল কনসেন্স ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্ভব না উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, আমরা দশটা ভালো আইন করে দিলাম কিন্তু পলিটিক্যাল সরকার এ আইনটাকে যদি কন্টিনিউ না করে, ওই কমিটমেন্ট যদি জনগণের প্রতি তাদের না থাকে, আমি মনে করি সাংবাদিকদের হয়রানির এবং মামলার রায় যে বিষয় আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা।  

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।  

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ সাংবাদিকরা এবং সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat