ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ২৩৩৪৩৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ে প্রথমবারের মতো চালু হয়েছে ‘জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার’। পাশাপাশি এখানে জাপানে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জন্য ‘জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধনও করা হয়েছে। 

এই সেন্টারের মাধ্যমে জাপানে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হয়েছে বলছেন সংশ্লিষ্টরা।

আজ (রোববার) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দারিদ্র্য কল্যাণ সংস্থার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। 

জেলা দারিদ্র্য কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক মো. শাহজালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান, লতিফুর রহমানসহ আরও অনেকে।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, বিশ্বের যে কোন দেশে পড়াশোনা ও কর্মসংস্থানের জন্য যেতে হলে, সে দেশের ভাষা শেখার কোনো বিকল্প নেই। ঠিক এ কারণেই জাপানে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জাপানি ভাষা প্রশিক্ষণ নেওয়া জরুরি। 

তারা আরো বলেন, এই ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার তরুণদের বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে প্রস্তুত করা হবে। এটি শুধু কর্মসংস্থানই নয়, উপরন্তু বৈদেশিক আয় বাড়াতেও অবদান রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তরাঞ্চলে বিদেশ গমনেচ্ছুদের সংখ্যা খুবই কম। এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জাপানে কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের তরুণ-তরুণীরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি বাস্তব সুযোগ পাবে।

বিদেশি ভাষা শিখে বিদেশে যেতে পারলে, পড়াশোনাতে কোনো সমস্যা হয় না। আবার দক্ষ কর্মী হয়ে কর্মসংস্থানের জন্য গেলেও দ্রুতই কর্মের দেখা মেলে। বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে দেশ ও পরিবারের উন্নয়নের অংশীদার হবার মন্ত্রে দীক্ষিত হতে বক্তারা তাই দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat