ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ৪৩৫৪৫৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেনমার্কভিত্তিক এয়ার টারবাইন নির্মাতা প্রতিষ্ঠান ভেস্টাস মঙ্গলবার জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের শুল্ক এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও, তারা প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো নিট মুনাফা করেছে এবং পুরো বছরের আয়ের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। কোপেনহেগেন থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

 ডেনমার্কের এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে তাদের নেট মুনাফা হয়েছে ৫০ লাখ ইউরো (৫.৭ মিলিয়ন মার্কিন ডলার), যেখানে গত বছরের একই সময়ে তারা ৭৫ মিলিয়ন ইউরো ক্ষতির সম্মুখীন হয়েছিল।

একই সময়ে বিক্রয় ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ বিলিয়ন ইউরো, যা ডেলিভারি বৃদ্ধি এবং গড় দামের ঊর্ধ্বগতির ফলে সম্ভব হয়েছে।

বিশ্লেষকরা যেখানে ৪২ মিলিয়ন ইউরো ক্ষতি এবং ৩ বিলিয়ন ইউরো বিক্রয়ের পূর্বাভাস দিয়েছিলেন, ভেস্টাসের ফলাফল তা ছাড়িয়ে গেছে।

ভেস্টাসের প্রধান নির্বাহী হেনরিক অ্যান্ডারসন বলেন, ‘২০২৫ সালের প্রথম প্রান্তিকে ভেস্টাসের কার্যক্রম উন্নতির ধারা বজায় রেখেছে, যদিও নতুন ঘটনাগুলো ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং আঞ্চলিককরণকে আরও জটিল করেছে।’

ভেস্টাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক ‘ডেলিভারি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করছে’ তবুও তারা সারা বছরের জন্য ১৮ থেকে ২০ বিলিয়ন ইউরো রাজস্বের পূর্বাভাস বজায় রেখেছে।

ভেস্টাস তার ত্রৈমাসিক আয় প্রতিবেদনে আরও বলেছে, "যদিও চলমান ভূ-রাজনৈতিক এবং বাণিজ্য অস্থিরতা অনিশ্চয়তা তৈরি করবে বলে আশা করা হচ্ছে, আমাদের আমাদের রেকর্ড পরিমাণ অর্ডারের ফলে ২০২৫ সালে রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat