ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ৩৪৩৫৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের সাথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত করার বিষয়ে আলোচনা করেছেন। জাতিসংঘের বিমান সংস্থা গত ২০১৪ সালের ট্র্যাজেডির জন্য মস্কোকে দায়ী করার কয়েকদিন পর তিনি এ আলোচনা করলেন বলে জানা গেছে।

কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) তাদের অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করার পর রায়ে যাত্রীবাহী বিমান ভূপাতিত করার জন্য রাশিয়া দায়ী বলে রায় দেয়। মস্কো এই রায়কে ‘পক্ষপাতদুষ্ট’ বলে খারিজ করে দিয়েছে। রায় প্রকাশের পর আনোয়ার এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানীতে ছিলেন।

আনোয়ার বলেন, পুতিন তাকে বলেছেন, মস্কো যেকোনো স্বাধীন সংস্থার তদন্তে সহায়তা করতে ‘প্রস্তুত’।

আনোয়ার বৃহস্পতিবার মালয়েশিয়ায় তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি তিনি (পুতিন) সহযোগিতা করতে প্রস্তুত নন এমন কথা তিনি অস্বীকার করেছেন।
এগারো বছর আগে যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউক্রেনের ওপর দিয়ে রাশিয়ার তৈরি মিসাইলের আঘাতে মালয়েশিয়ার সরকারি বিমান সংস্থার একটি বোয়িং ৭৭৭ বিমান ভূপাতিত হয়, যার ফলে বিমানের ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat