ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-২২
  • ৩৪৪৫৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেরুর রাজধানী লিমায় স্থানীয় সময় রোববার সরকারবিরোধী শত-শত বিক্ষোভকারী আবারো রাস্তায় নেমে এসেছে। এসময় সংঘর্ষে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ অন্তত ১৮ জন আহত হয়েছে।

লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জেন-জি (জেনারেশন জেড) তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে শনিবার শত-শত বিক্ষোভকারী দেশটির রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পাথর ছুড়লে পুলিশও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে, পরদিনও বিক্ষোভ অব্যাহত থাকে।

পেরুতে অপরাধ ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে অস্থিরতা চলছে। বেশ কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, দেশটির সরকার ও পার্লামেন্টের বেশিরভাগ সদস্যকে দুর্নীতিগ্রস্ত মনে করে জনগণ।

জেন-জি তরুণদের আহ্বানে সাড়া দিয়ে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেয়। সন্ধ্যা নামার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ ১৮ জন আহত হয়।

গত সপ্তাহে পেরুর পার্লামেন্ট কংগ্রেস নতুন একটি আইন পাস করে। এতে বলা হয়, তরুণদের বাধ্যতামূলকভাবে একটি বেসরকারি পেনশন তহবিলে যুক্ত হতে হবে। অথচ, এসময় অনেক তরুণ-তরুণী অনিশ্চিত কর্মসংস্থানের মধ্যে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat