ব্রেকিং নিউজ :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে: মাহ্দী আমিন
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৩২৩৪৩৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনো সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করে না। তাই তারা এ নিয়ে কখনো আলোচনা করে না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সবাই বাংলাদেশি নাগরিক।

আজ বুধবার রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর পলাশে- পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মালম্বী মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, পৃথিবীতে যেমন পাপাচার, অবিচার দূর করতে প্রতিবছর মা দুর্গার আগমন ঘটে তেমনি অসুর রূপেও কিছু মানুষ পৃথিবীতে আসে শুধু অন্যায় আর অবিচার করতে। তাই এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হওয়ার পর এখন মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরে পাবার স্বপ্ন দেখছে। যেই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। আগামীতে ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাসহ জণগণের মৌলিক অধিকার ও সুশাসন নিশ্চিত করবে বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদিপ চন্দ্র ধর, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে ড. আব্দুল মঈন খান পুজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat