ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২৩৩৩৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন করেন। সন্ধ্যায় উপদেষ্টাবৃন্দ দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজার আয়োজন উপভোগ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চলতি মৌসুমে ইলিশের উৎপাদন আশানুরূপ হয়নি। এর প্রধান কারণ হলো-জাটকা শিকার, কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহার এবং নদ-নদীর চলাচলের রাস্তাগুলো ভরাট হয়ে যাওয়া।

তিনি বলেন, মা ইলিশ রক্ষায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ে পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ড্রোনের মাধ্যমে কঠোর মনিটরিং করা হবে।

মৎস্য উপদেষ্টা বলেন, গত বছর আমাদের নেওয়া উদ্যোগে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এ বছর আরও বেশি সফলতা আশা করছি। উপদেষ্টা অভিযোগ করে বলেন, কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহারের কারণেই ইলিশ ধ্বংস হচ্ছে। এই জালগুলো নদী ও সাগরে ইলিশের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। তাই এবার আমরা আরও বেশি সতর্ক থাকবো।

উপদেষ্টাবৃন্দ কুমুদিনী মিলনায়তনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী উপভোগ করেন এবং কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট এবং ভারতেশ্বরী হোমসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সন্ধ্যায় মির্জাপুর গ্রামে লৌহজং নদী পাড় হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। এতে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ও ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, জার্মানীর রাষ্ট্রদূত ড. রুদিগার লটজ, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, সুইস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat