ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-০২
  • ৫৪৩৩৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিন বছরেরও বেশি সময় আগে মস্কোর ইউক্রেন হামলার পর থেকে যারা রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রেখেছে বুধবার তাদের টার্গেট করে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জি-৭ অর্থমন্ত্রীরা। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ভার্চুয়াল বৈঠকের পর এক বিবৃতিতে, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র সাতটি উন্নত অর্থনীতির গ্রুপের কর্মকর্তারা একমত হয়েছেন যে, ‘রাশিয়ার তেল রপ্তানির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের’ সময় এসেছে।

এই চাপ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর প্রয়োজনীয় রাজস্বের ওপর আঘাত হানবে।

মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন হামলার পর থেকে যারা রাশিয়ার তেল ক্রয় বৃদ্ধি করে চলেছে এবং যারা প্রতারণার সুযোগ করে দিচ্ছে আমরা তাদের টার্গেট করে কাজ করব।’

তারা আরো জানান, রাশিয়ার রাজস্ব হ্রাসের প্রচেষ্টায় শুল্কসহ বাণিজ্য ব্যবস্থার গুরুত্ব’ ও আমদানি বা রপ্তানি নিষেধাজ্ঞার বিষয়ে তারা একমত হয়েছেন।

দেশগুলো ‘রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থায়নে সহায়তাকারী দেশ এবং সত্তার ওপর বাণিজ্য ব্যবস্থা ও অন্যান্য বিধিনিষেধের বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছে, যার মধ্যে রাশিয়ান তেল থেকে প্রাপ্ত পরিশোধিত পণ্যও অন্তর্ভুক্ত রয়েছে।’

রাশিয়ান তেলের ক্রেতাদের টার্গেট করে ও ইউরোপীয় ইউনিয়ন যদি একই ধরণের পদক্ষেপ নেয় সেক্ষেত্রে শুল্ক বৃদ্ধি করতে প্রস্তুত বলে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ইঙ্গিত প্রদানের পর পরই গ্রুপটির এই বিবৃতি এসেছে।

এক কর্মকর্তার জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অংশ নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ভারতের মতো তেল ক্রেতাদের টার্গেট করে ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশের মধ্যে শুল্ক আরোপের সম্ভাবনা উত্থাপন করেছিলেন।

সেপ্টেম্বরে, ইউরোপীয় কমিশন আরো জানায়, ট্রাম্পের চাপের মুখে তারা ব্লকে রাশিয়ান তেল আমদানির ওপর সম্ভাব্য শুল্ক আরোপের বিষয়ে কাজ করছে।

মার্কিন নেতা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হওয়ার আগে ইউরোপকে মস্কো থেকে জ্বালানি আমদানি বন্ধ করার দাবি জানান।

এই মাসে ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে জি-৭ মন্ত্রীরা আবার দেখা করার পরিকল্পনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat