ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-১০
  • ৬৫৭৬৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকের উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। 

সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

দেশটির সালাহউদ্দিন প্রদেশের বাইজি শোধনাগারের একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। এক সময় এটি ছিল দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার। 

বাগদাদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরাকি সরকারের নিরাপত্তা বিষয়ক মিডিয়া ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনায় একজন শ্রমিক মারা গেছেন ও ছয় জন আহত হয়েছেন।’

বাইজির স্থানীয় কর্মকর্তা আদেল আল-দাজ এএফপিকে জানান, কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণটি ঘটে।

বাগদাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাইজি শোধনাগারটি ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী ইরাকের এক-তৃতীয়াংশ এলাকায় দখল নেওয়ার পর সেখানে হওয়া ভয়াবহ লড়াইয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সম্পূর্ণ সংস্কার শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শোধনাগারটিকে পুনরায় চালু করা হয়।

ইরাক বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। দেশটির বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশ আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat