ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৮৭৭৮৯১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর ঘনিষ্ঠ মিত্র হুয়ান পাবলো গুয়ানিপাকে গতকাল মঙ্গলবার গৃহবন্দী করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার। 

কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই তাকে আটক করা হয়। 
খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির সাবেক জাতীয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট হুয়ান পাবলো গুয়ানিপা গত রোববার কারাগার থেকে মুক্তি পান। তিনি আট মাসেরও বেশি সময় ধরে কারাবন্দী ছিলেন। 

তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ’, অর্থ পাচার ও সহিংসতা উস্কে দেওয়ার মতো নানা অভিযোগ রয়েছে। 

৬১ বছর বয়সী এই ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য রাজনৈতিক বন্দীদের সঙ্গে মুক্তি দেওয়া হয়। 

গত জানুয়ারিতে এক দুর্ধর্ষ মার্কিন সামরিক অভিযানে মাদুরোর পতনের পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে গুয়ানিপা ভয়ঙ্কর হেলিকয়েড কারাগারের বাইরে বিরোধীদলীয় নেতা মাচাদোর পক্ষে স্লোগান দেন। 

এ সময় তিনি রাজনৈতিক বন্দীদের স্বজনদের সঙ্গে দেখা করেন এবং নতুন নির্বাচনের দাবি করেন।

তাকে আবার হেফাজতে নেওয়ার পর, প্রসিকিউটররা বলেন যে, গুয়ানিপা তার মুক্তির শর্ত ভঙ্গ করেছেন।

গুয়ানিপার আটককে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ শুরু হয়। মাচাডো দাবি করেন যে তাকে ‘অপহরণ’ করা হয়েছে এবং একজন মার্কিন কংগ্রেস নারী গুয়ানিপার কিছু ঘটলে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেন।

গতকাল মঙ্গলবার সাবেক এই আইন প্রণেতার ছেলে র‌্যামন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেছেন যে, তার বাবাকে ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমে মারাকাইবোতে গৃহবন্দী করা হয়েছে। 

একই সঙ্গে তিনি ‘ভেনেজুয়েলায় স্বাধীনতার সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার জন্য’ ধন্যবাদ জানিয়েছেন।

র‌্যামন আরও লিখেছেন, ‘আমার বাবা অন্যায়ভাবে বন্দী রয়েছেন। গৃহবন্দী আর কারাবাস একই। 

তিনি বলেন, আমরা তার এবং সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat