ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৪৫৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন হামলা প্রতিরোধে সহায়তা করা ইউক্রেনীয় সামরিক দলগুলো যুদ্ধবিরতি ঘোষণার পরও সেখানে কাজ চালিয়ে যাবে। 

যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয় বিশেষজ্ঞ সামরিক দলগুলো নিরাপত্তা সক্ষমতা আরও উন্নত করতে এই অঞ্চলে কাজ চালিয়ে যাবে।’

তিনি যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান ও তার দেশে রাশিয়ার হামলা বন্ধের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat