‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি ’এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলার ঘাটাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত ঘাটাইল গণপাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার( ভূমি) জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেসা প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় মেলায় জিবিজি সরকারী কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সালেহা ইউসুফজাই গান পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ঘাটাইল গান উচ্চ বিদ্যালয়, মুকুল একাডেমির উচ্চ বিদ্যালয়, পাকুটিয়া স্কুল এন্ড কলেজ, ধলাপাড়া চন্দন উচ্চ বিদ্যালয়,এমকে ডিম আর উচ্চ বিদ্যালয়, সহ উপজেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণে মেলায় ২৪টি ষ্টল স্থান পেয়েছে।