ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ বাদ ফজর শুরু হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ বাদ ফজর শুরু হয়েছে। ফজরের নামাজের পর শীর্ষস্থানীয় মুরুব্বীদের আম বয়ানের মধ্যেদিয়ে  টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার শেষ ধাপ।

রবিবার পর্যন্ত আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন। দ্বিতীয় ধাপেও অংশ নিয়েছে দেশ বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি। দ্বিতীয় ধাপে অংশ নিতে গত দুই-তিন ধরে বিশ্ব ইজতেমা ময়দানে আসতে থাকে মুসল্লিরা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ।

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে ন্যায় দ্বিতীয় ধাপেও অংশ নিয়েছে ঢাকাসহ দেশের ১৭টি জেলার মুসল্লি। দুই ধাপে অংশ নিবে ৩৩ জেলার মুসল্লি। আগামী ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

দ্বিতীয় ধাপে অংশ নিয়েছে ঢাকা, মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা। এছাড়া থাকছে বিদেশি কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। এর আগে গত ১৩ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম ধাপ। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ১৫ জানুয়ারি রবিবার শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat