ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার:

রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার রাত ১টার দিকে নগরীর চকবাজারের নাজিমউদ্দিন রোডের আফতাব হোটেলে সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সানি (২০) ও আকাশ (২৫)। তারা রাজধানীর বংশাল মাঠ সংলগ্ন সুইপার কলোনির এলাকায় থাকেন।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে  মোটরসাইকেলে ওই তিনজন গন্তব্যে যাচ্ছিল। পথে নাজিমউদ্দিন রোডের একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।এতে তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরাত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat