ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২৮৯ রানে থেমে গেল বাংলাদেশের প্রথম ইনিংস
স্পোর্টস ডেস্ক:– নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে সৌম্য সরকার ৮৬ ও সাকিব আল হাসান ৫৯ রান করেছেন। শেষবেলায় নুরুল হাসান প্রতিরোধ গড়ে তুললেও বেশিদূর এগোতে পারেননি।
ক্রাইস্টচার্চে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠান কেন উইলিয়ামসন। ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ৫ রানের মাথায় টিম সাউদির বলে ক্যাচ দেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদও খুব একটা সুবিধা করতে পারেননি। দলীয় ৩৮ রানের মাথায় তিনিও ক্যাচ দেন ওয়াটলিংয়ের হাতেই।
এরপরের সময়টুকু ছিল বাংলাদেশের। সৌম্য সরকার ও সাকিব আল হাসান ১২৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন। দীর্ঘ সময় রান খরায় ভোগা সৌম্য সরকার বিদায় নেন ব্যক্তিগত ৮৬ রানে। এর পরপরই সাব্বির রহমান ও সাকিব আল হাসানকে হারিয়ে আবারো চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপেই শেষ। নুরুল হাসান ও নাজমুল হোসাইন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বেশি পথ পাড়ি দিতে পারেননি এই দুই অভিষিক্ত ব্যাটসম্যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat