ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০১-২৪
  • ৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রকে টিপিপি থেকে সরালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:  ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এক নির্বাহী আদেশে টিপিপি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তের এখনো অনুমোদন দেননি মার্কিন সিনেট সদস্যরা। এর আগে রোববার নর্থ আমেরিকা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের (উত্তর আমেরিকা মুক্ত ব্যবসা চুক্তি) বিষয়টি নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেন ট্রাম্প। এর একদিন পরই টিপিপি চুক্তি বাতিল করেন তিনি। যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা যুক্তরাষ্ট্রের কর্মজীবীদের জন্য বড় বিষয়।’ প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় টিপিপি চুক্তির বিরোধিতা করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি এর সমালোচনা করে বলেছিলেন, ‘এটি (টিপিপি) আমাদের জন্য একটি সম্ভাব্য দুর্যোগ।’ এ ছাড়া টিপিপি যুক্তরাষ্ট্রের উৎপাদন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। এবার চুক্তি প্রত্যাহারের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিভিন্ন কৌশলগত বিষয়ের একটি ছিল টিপিপি চুক্তি। ১২ দেশ ওই চুক্তিতে স্বাক্ষর করেছিল। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ছাড়াও ওই চুক্তিতে স্বাক্ষর করে অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। চুক্তিভুক্ত ওই দেশগুলোর দখলে বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশ। দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যই চুক্তিটি প্রস্তাব করা হয়। তবে এখনো কার্যকর হয়নি এটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat