ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০২-০৪
  • ৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুশফিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা ভারতীয় গণমাধ্যমে
স্পোর্টস ডেস্ক:– টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা ১৭ বছরের হলেও এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে গেল বাংলাদেশ দল। আর ভারতের বিপক্ষে টেস্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক মুশফিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছে কিছু ভারতীয় গণমাধ্যম। তারা বোঝানোর চেষ্টা করেছে, মুশফিক তার বক্তব্যের মাধ্যমে ভারতকে অপমান করেছেন! ভারত সফরে দলের লক্ষ্যের কথা জানিয়ে মুশফিক বলেন, ` জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামলে যে রকম চাপ থাকে ভারতের বিপক্ষে খেলতে তেমন চাপ থাকবে না। কারণ আমরা যদি জিম্বাবুয়ের সঙ্গে হারি, তার চেয়ে বড় লজ্জার আর কিছু হবে না। আর জিতলে কোনো কৃতিত্ব থাকবে না। পক্ষান্তরে ভারত এমন এক দল, যাদের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। যদিও তারা এক নম্বর দল, তারপরও আমরা এটা বলছি না যে, সেখানে যাবো আর হেরে যাবো। আমার মনে হয়, পাঁচ বছর আগের চেয়ে এখন আমাদের ভারতে ভালো খেলার সুযোগ বেশি। আমাদের এই দলটা ভারতকে গিয়ে কেমন করতে পারে, সেটা বিশ্ব ক্রিকেটকে জানানোর ইচ্ছা আছে। সে দিক থেকে বলবো যে আমরা ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত। কিন্তু একটাই টেস্ট, ১৭ বছর পর খেলা; এ ধরনের কোনো চিন্তা আমার মাথায় কখনো আসেনি। এটা সাধারণ একটা টেস্ট ম্যাচ। এখানে আমরা এমন পারফর্ম করতে চাই, যাতে ভারত আমাদের বারবার আমন্ত্রণ জানায়।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat