ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-০৭
  • ৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোনো দলের প্রতি রাগ অনুরাগ বা ক্ষোভ নেই সব রাজনৈতিক দলই সমান:সিইসি নুরুল হুদা
নিজস্ব প্রতিনিধি:- : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ (কে এম) নুরুল হুদা বলেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি তাঁর রাগ, অনুরাগ বা ক্ষোভ নেই। সব রাজনৈতিক দলই তাঁর কাছে সমান। নিরপেক্ষভাবেই তিনি দায়িত্ব পালন করবেন। সিইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। গতকাল সোমবার সাবেক সচিব কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। এতে কমিশনার হিসেবে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই পাঁচজনের নিয়োগে অনুমোদন দিয়েছেন। গতকাল রাত ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম বিষয়টি জানিয়েছেন।নতুন ইসি গঠনের পরদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কোনো ক্ষোভও নাই, কোনো রাগও নাই। আর তাদের প্রতি কোনো অনীহাও নাই। …বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিষয় না। বিষয়টা হলো সব রাজনৈতিক দল। বিএনপিকে আলাদাভাবে দেখারও আমার কিছু নাই। আওয়ামী লীগকে আলাদাভাবে দেখার কিছু নাই। জাতীয় পার্টিকে আলাদাভাবে কিছু দেখার নাই। আমি দেখতে চাই, সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে সমান। সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে তাদের অ্যাকসেস সমান। এখানে কোনো রকমের পার্থক্য থাকবে না, সেটা আমি চাই। সিইসি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিছু ভুলত্রুটি থাকতেই পারে। তারপরও গণতান্ত্রিক প্রক্রিয়াই সবচেয়ে ভালো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat