ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০২-১০
  • ৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনবর্হালের আবেদন খারিজ
 আন্তর্জাতিক ডেস্ক:   মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছিলেন তা আরো একটি বড় ধাক্কা খেল। যুক্তরাষ্ট্রে কয়েকটি আদালত ওই আদেশের স্থগিত করার নির্দেশ দিলে আপিল বিভাগে যান ট্রাম্প। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনবর্হালের আবেদন খারিজ করে দিয়েছে আপিল আদালতও।যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট অব অ্যাপিলস বলছে, ওই আদেশ স্থগিত করে নিম্নআদালত যে আদেশ দিয়েছে তা স্থগিত করা হবে না। আপিল আদালতের এই আদেশ আসার পর ট্রাম্প এক টুইটে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে এবং এ আদেশ চ্যালেঞ্জ করা হবে। আদালতের জারি করা রুলে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞার পেছনে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে তা প্রমাণে সরকার ব্যর্থ হয়েছে। আদালতের এই আদেশের অর্থ হলো- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। এছাড়া শরণার্থী প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার কার্যকারিতাও আর থাকলো না। বিষয়টি এখন মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম সপ্তাহের শেষের দিকে এ নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। এ আদেশের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় সঙ্গে সঙ্গে। এরপর সিয়াটলের একটি আদালত ওই আদেশ সাময়িকভাবে স্থগিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat