ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০২-১৩
  • ৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটে রোজ রোজ মিরাক্কেল ঘটে না
স্পোর্টস ডেস্ক: – সাকিব-মাহমুদউল্লাহর কাছে অবিশ্বাস্য কিছু আশা করছিল বাংলাদেশের ক্রিকেটভক্তরা। তবে ক্রিকেটে রোজ রোজ মিরাক্কেল ঘটে না কথাটাকে প্রমাণ করতেই কিনা দিনের তৃতীয় ওভারেই ফিরে গেলেন সাকিব আল হাসান। রবীন্দ্র জাদেজার বলে পূজারার তালুবন্দি হন সাকিব। উইকেট পাওয়ার ক্ষেত্রে অবশ্য উইকেটকে ধন্যবাদ দিতেই পারেন জাদেজা। পঞ্চম দিনের দুর্বল উইকেটের ভাঙা অংশে বল লেগে বিশাল টার্ন পেয়েছিলেন জাদেজা। বলটাকে খেলতে গিয়ে মাটিতে পড়তে পারেননি সাকিব। বাংলাদেশের রান তখন ১০৬। এরপর ৫৬ রানের জুটি বেঁধে বাংলাদেশের ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। তবে অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন মুশফিক। ৪৪ বলে ২৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ১৬৮ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৪৬ ও সাব্বির ১ রানে ব্যাটিং করছেন। গতকাল ম্যাচের চতুর্থ দিন ৪৫৯ রানের জবাবে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। অশ্বিনের বলে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরে যান টাইগার দলের অন্যতম সেরা ব্যাটসম্যানটি। আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি, কোহলি রিভিউ চাইলে আর রক্ষা পাননি তামিম।দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য সরকার ও মমিনুল হক ৬০ রানের জুটি বেঁধে পরিস্থিতি ভালোভাবেই সামলেছিলেন। তবে অশ্বিনকে ঠেকাতে পারেননি সৌম্য। স্লিপে অজিঙ্কা রাহানের দারুণ ক্যাচে আউট হওয়ার আগে ৪২ রান করেন সৌম্য।অশ্বিনের আরেকটি ঘূর্ণিতে ফিরে যান মমিনুল হক। আস্থার সঙ্গে খেলতে থাকা বাঁ-হাতি এই ব্যাটসম্যান ২৭ রান করেন।জয়ের জন্য এখনো ৩৫১ রান করতে হবে বাংলাদেশ। বাকি সাত উইকেট হাতে নিয়ে এই ম্যাচ জেতার চিন্তা করাটা বোধ হয় একটু বাড়াবাড়িই হবে। এর আগে বাংলাদেশকে ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। সেখানে ইনিংসটা খুব বেশি দীর্ঘও করেনি স্বাগতিক দল। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ ওভার ব্যাটিং করেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফলে হায়দরাবাদ টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে ৪৫৯ রানের দুরূহ লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat