ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০২-১৮
  • ৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক মামলা দুই বছর স্থগিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বি চৌধুরী
নিজস্ব প্রতিনিধি:- আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সমান করার জন্য সব রাজনৈতিক মামলা দুই বছর স্থগিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এম এ জি ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জেনারেল ওসমান : আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।জাতীয় স্মরণ মঞ্চ সভাটির আয়োজন করে।বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিরোধী দলগুলোর নেতাকর্মীদের নামে হাজারো মামলা রয়েছে। আগামী নির্বাচনে তারা নির্বাচন করবে নাকি মামলা সামলাবে। তাই আগামী দুই বছর সকল রাজনৈতিক মামলা স্থগিত করা হোক। মামলা স্থগিত করা হলে হয়তো লেভেল প্লেয়িং ফিল্ড সমান হবে।মামলা দুই বছর স্থগিত করা হলে এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। মামলা প্রত্যাহারের দরকার নাই। যাদের বিচার করার দরকার হবে দুই বছর পর তাদের বিচার কাজ আবার শুরু করা হবে।তিনি বলেন, এমন একটি নিরপেক্ষ সরকার দরকার যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতে যতগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেগুলো নির্বাচন কমিশনের ওপর নয়, সরকার নিরপেক্ষ ছিল এটাই মূল কথা।৫ জানুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে যে প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণ না করা ছিল বিএনপির বিগ মিসটেক। তাদের স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই দুই মন্ত্রণালয় থাকলে আর কিছু লাগে? প্রশ্ন রাখেন তিনি। এম এ জি ওসমানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি বড় মাপের মানুষ ছিলেন। বড় হৃদয়ের মানুষ ছিলেন। একজন বড় মুক্তিযোদ্ধা ছিলেন। অত্যন্ত সাহসী মানুষ ছিলেন এবং গণতন্ত্রের জন্য সাহস করে কথা বলতেন।আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat