ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০২-২১
  • ৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরের আকাশে দেখা গেল বিচিত্র এক ছবি
আন্তর্জাতিক ডেস্ক:সোমবারের শেষ বিকেল। সিঙ্গাপুরের আকাশে দেখা গেল বিচিত্র এক ছবি। ভেসে থাকা সাদা মেঘের সঙ্গে যেন স্বর্গীয় বর্ণছটা। আগুনরঙা রংধনু। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রংধনু দেখতে ছিল অনেকটা আগুনের মতো। মেঘ জমে বরফ হয়ে কাচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছিল। ওই মেঘের ওপর সূর্যের আলো প্রতিফলিত হলে এমন বর্ণছটা দেখা যায়।অনেকেই আবার বলেছেন, সেটি ছিল একটি মেঘ রংধনু। পানির ফোটা জমাট বাঁধা বরফের ওপরে আলো প্রতিফলিত হয়ে এ ধরনের রংধনু দেখা যায়।ফাজিদা মোখতার নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, ‘কমলা রঙের ওই আলো প্রথমে ছোট গোলাকৃতির ছিল। পরে তা আস্তে আস্তে বড় হয়। তখন অন্যান্য রং দেখা যায়। সেটি ১৫ মিনিট স্থায়ী ছিল। পরে আস্তে আস্তে হারিয়ে যায়।’ফাজিদা আরো বলেন, ‘স্কুলের সব শিশু, কয়েকজন অভিভাবক ও অন্যান্য কর্মী খুবই উত্তেজিত হয়ে পড়েছিল এবং এমন সুন্দর ও অসাধারণ রংধনু খুবই দুর্লভ বলে তাঁরা মন্তব্য করছিলেন।’রংধনুর ছবিগুলো ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশ জনপ্রিয়তা পায় ওই ছবিগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat