ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-২১
  • ৯৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যাঞ্জেলিনা জলি মুখ খুলেছেন বিচ্ছেদ নিয়ে
রুমানা চৌধুরী :গত বছর হলিউডের সবচেয়ে রোমান্টিক তারকা জুটি অ্যাঞ্জেলিনা জলি ও ব্র্যাড পিটের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এর পর বলতে গেলে মুখে কুলুপ এঁটে বসেছিলেন জলি। ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দটি প্রকাশ করেননি তিনি। তবে এই প্রথমবারের মতো মুখ খুলেছেন ৪১ বছরের লাস্যময়ী নায়িকা। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা বলেন, ‘আমি এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, সময়টা খুবই কঠিন ছিল। অনেক মানুষই এই পরিস্থিতির স্বীকার হয়েছেন। আমার পুরো পরিবার, আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’অ্যাঞ্জেলিনা আরো বলেন, তাঁর সংসারের ছয় সন্তান এখনো একটি পরিবার এবং সন্তানরা তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমরা একটি পরিবার, আমরা সব সময়ই একটি পরিবার থাকব। আমরা কঠিন সময় পার করছি। মনে হয়, সময়ই আমাদের পরিবারকে শক্তিশালী করে তুলবে। আমার সন্তান, আমার কেন্দ্রবিন্দু। মনোবলের মাধ্যমেই আমরা পথ খুঁজে বের করব।’বর্তমানে নতুন ছবি ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’-এর প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন জলি। তিনি ছবিটি পরিচালনা করেছেন। তাই প্রায়ই প্রতিদিনই তাঁকে কোথাও না কোথাও ছোটাছুটি করতে হচ্ছে।বর্তমানে আমি এমন একটি মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি, যখন সবাই আমার রুমে থাকছে। দুটি হ্যামস্টার, দুটি কুকুর এবং আমার দুটি সন্তান এ মুহূর্তে আমার সঙ্গে আছে। এটি খুবই চমৎকার। কিন্তু সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর খুঁজে বের করার চেষ্টা করি যে, কে কুকুরকে নিয়ে বাইরে যাবে, কে প্যানকেক তৈরি করবে এবং কে আগের রাতে দাঁত ব্রাশ করেনি।’বিচ্ছেদের পর জনসমক্ষে আসতে জলির মতো ব্যাড পিট অবশ্য বেশি সময় নেননি। তিনি বিচ্ছেদের দুই মাস পরই জনসমক্ষে আসেন ‘মুনলাইট’ ছবিটির কারণে। অস্কারে মনোনয়ন পাওয়া ছবিটির সহপ্রযোজক ছিলেন ব্র্যাড পিট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat